ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ১ সেপ্টেম্বর ২০২৬
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
লালমোহনে ফিতা কেটে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন করেন অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে অতিথিরা ফিতা কেটে লালমোহন হাসপাতাল গেট এলাকায় অবস্থিত একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারটির উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।

সভায় বক্তারা বলেন, মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করতে এ ধরনের বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Advertisement

লালমোহন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাকির ইমরানসহ একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের অংশীদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!