[ দেশজুড়ে ]
আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় মিষ্টি বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন বিজেপির নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে ব্যারিস্টার আনন্দালিভ রহমান পার্থসহ চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর কিছুক্ষণ পর ভোলা জেলা বিজেপির আয়োজনে আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলটি ভোলা শহরের নতুন বাজার বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাংলাস্কুল মোড়, সদর রোড ও চক বাজার হয়ে একই স্থানে এসে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় আনন্দ মিছিলে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। এবং মন্ত্রী হওয়ায় ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.png)
উল্লেখ, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিএনপি জোট থেকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এরপর ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!