ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
টাঙ্গাইলে নানা আয়োজনে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
টাঙ্গাইলে নানা আয়োজনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, স্মরণসভা, ওরশ, গণভোজ ও মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মওলানা ভাসানীর পরিবারের সদস্য, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, মুরিদান ও সর্বস্তরের মানুষ তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেয়ালপত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণসভা, গণভোজ ও মেলাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।