ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলা রেড ক্রিসেন্টের নবগঠিত অ্যাডহক কমিটির সভা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ৯ আগস্ট ২০২৬
ভোলা রেড ক্রিসেন্টের নবগঠিত অ্যাডহক কমিটির সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ভোলা জেলা ইউনিট কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির প্রেসিডেন্ট, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

নবগঠিত কমিটির সেক্রেটারি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কমিটির সদস্য অধ্যক্ষ জাহান জেব আলম, অধ্যক্ষ খালেদা খানম, অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, আবুল হাসনাত তসলিম, জুন্নু রায়হান, মীর মোশাররফ হোসেন অমিসহ অন্যরা।

Advertisement

মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা ভোলায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তারা বলেন, ভোলা জেলা ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করতে নবগঠিত অ্যাডহক কমিটি সম্মিলিতভাবে কাজ করবে। পাশাপাশি যুব সমাজের আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে রেড ক্রিসেন্টের কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা জানান কমিটির সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!