মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) ও তাঁর স্ত্রী লাকী আক্তার (৪০)। আহত দাদি বুলি বেগমকে সংকটাপন্ন অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু নিজেই তা মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে বাঁচাতে ছুটে যান মা লাকী আক্তার। ছেলেকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এদিকে চোখের সামনে ছেলে ও পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দাদি বুলি বেগমও তাদের উদ্ধারে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।