বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৬ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন রসুলপুর বিজিবি বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা।
.png)
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকেও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।