ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার সদর উপজেলার পৃথক দুই ইউনিয়নে বাড়ির উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বাপ্তা ও আলীনগর ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। স্তব্ধ হয়ে পড়েছে পৃথক দুই এলাকা।

নিহত দুই শিশু হলো বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার ব্যবসায়ী শফিকের আড়াই বছর বয়সী একমাত্র ছেলে আবদুল্লাহ এবং আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের আবদুর রহমান (১)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে দুই শিশুই নিজ নিজ বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর ও ডোবায় খোঁজ চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় পানির ভেতর থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পরে পুকুরের পানিতে শিশু দুটির নিথর দেহ পাওয়া যায়। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে কান্নার আহাজারি শুরু হয়। সন্তান হারানোর শোকে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একই সঙ্গে বাপ্তা ও আলীনগর ইউনিয়নের পৃথক দুই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!