চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
.png)
নিহত রাসেল ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাসেল মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল। বাড়ির গেটে পৌঁছানোর সময় হাতে থাকা কাঁচি (হাঁসুয়া) দিয়ে বাড়ি থেকে নিজ দোকানে টানা বৈদ্যুতিক লাইনের তারে স্পর্শ লাগে। এতে তার কেটে গিয়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ছেলেটি মারা গেছে। পরীক্ষা- নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’
এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে মরদেহ দেখতে তার বাড়িতে স্থানীয় লোকজনের ভিড় জমে।দাম