সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালপুর-লালপুর সড়কের ছয় রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাফিজুর রহমান আন গোপালপুর বিরোপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মুস্তাফিজুর মোটরসাইকেল নিয়ে গোপালপুর-লালপুর সড়কের ছয় রাস্তা মোড় দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের বাঁকের পাশে থাকা একটি দেয়ালে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।