[ দেশজুড়ে ]
বাথরুমে যাওয়ার কথা বলে হাজতি উধাও
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আদালতে হাজিরা শেষে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা (৩০) নামে এক হাজতি পালিয়ে গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
কারাগার সূত্র জানায়, আদালতে হাজিরা শেষে অন্যান্য হাজতির সঙ্গে রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি বাথরুমে যাওয়ার কথা জানান। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান।
পলাতক রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
.png)
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!