ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ আটক ‘চিহ্নিত’ কারবারি রহিম

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ আটক ‘চিহ্নিত’ কারবারি রহিম
চাঁদপুরের বড় স্টেশন রেলওয়ে কলোনী এলাকায় যৌথ অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রহিম দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রহিমের মাদক কারবারের সহযোগী হিসেবে পরিচিত ফারহান রানার বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর একদিন পর রহিমকে ইয়াবাসহ আটকের ঘটনায় ওই মাদক কারবারের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় স্টেশন রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড ও চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের যৌথ অভিযানে আব্দুর রহিমকে আটক করা হয়।

আটক রহিম বড় স্টেশন রেলওয়ে কলোনীর বাসিন্দা আবুল কালামের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে ২০২১ ও ২০২৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় রহিমের হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আব্দুর রহিম, ফারহান রানা ও জয় নামে তিনজনের একটি চক্র মাদক কারবারে জড়িত থাকার তথ্য তাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালানো হয়। অভিযানের সময় রহিমকে আটক করা সম্ভব হলেও ফারহান রানা ও জয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। ভয়ে কেউ এ বিষয়ে প্রতিবাদ করার সাহস পেতেন না। তাদের দাবি, রহিমের মাদক কারবারের সঙ্গে স্থানীয় কয়েকজন নামধারী রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগসাজশ থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা আরও দাবি করেন, রহিম ও তার সহযোগীদের ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড এবং যোগাযোগের তথ্য যাচাই করা হলে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার ফারহান রানার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার এবং বুধবার রহিমকে ইয়াবাসহ আটকের ঘটনায় রহিম, ফারহান ও জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!