ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ৯ অক্টোবর ২০২৬
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নলডাঙ্গার বাসুদেবপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছেন

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেবপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ২৪৬/৪-৬ রেলওয়ে কিলোমিটার এলাকায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি দেখতে পেয়ে রেলের খালাসি শাহার আলী তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পরে সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ক্যাপশন: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে রেলওয়ে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!