ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহী রেঞ্জে সেরা নওগাঁ জেলা পুলিশ, শ্রেষ্ঠ এসপি তারিকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ১২ অক্টোবর ২০২৬
রাজশাহী রেঞ্জে সেরা নওগাঁ জেলা পুলিশ, শ্রেষ্ঠ এসপি তারিকুল ইসলাম
রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

সভায় রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব কার্যক্রমের অভিন্ন মানদণ্ডে মূল্যায়নে নওগাঁ জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পান।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এবং নওগাঁর বাসিন্দাদের সহযোগিতার ফল।

সভায় রাজশাহী রেঞ্জের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ এবং রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!