ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৩ অক্টোবর ২০২৬
লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
নড়াইলের লোহাগড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

দৈনিক রানার পত্রিকার লোহাগড়া প্রতিনিধি কাজী ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, প্রভাষক মারুফ সামদানি, সাংবাদিক শ ম জামশেদ আহমেদ, লোহাগড়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক রূপক মুখার্জি, প্রেসক্লাবের সদস্যসচিব শেখ ইকবাল হাসান শিমুল, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, সৈয়দ খায়রুল আলম, মো. সিদ্দিকুর রহমান ও মো. শরিফুল ইসলামসহ অন্যরা।

এ সময় লোহাগড়া প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!