দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। একইসঙ্গে পুজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরণের থ্রেট ফিল করছেন না বলেও জানানো হয়েছে।
বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ কথা জানান। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, 'জামালপুর থেকে ফেনী পর্যন্ত সীমান্ত এলাকার ৬৬৬টি পুজা মন্ডপে নির্বিঘ্নে পুজা করতে অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সঙ্গে বিজিবিও কাজ করছে। পুজা মন্ডপের জন্য আলাদা ক্যাম্প করা হয়েছে। পুজা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন যে তারা থ্রেট ফিল করছেন না। আশা করছি এবারের পুজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।'
আখাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সাধারন সম্পাদক জুটন বনিক, শ্রী শ্রী রাধামাধব আখড়ার সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, অর্থ সম্পাদক অসীম পাল, পুরোহিত সুকান্ত চক্রবর্তীসহ অন্যান্যরা এ সময় পুজার সার্বিক বিষয়ে বিজিবি কর্মকর্তাকে অবহিত করে। বিজিবির পক্ষে সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।