[ দেশজুড়ে ]
ধামইরহাটে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উদযাপন। ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/নওগাঁ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!