নকল টাইলস ফুডিং ও ক্লিনার তৈরি করার দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি করার দায়ে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেল ৪ টার দিকে জেলা শহরের ভাদুঘর বাজারে একটি ঘরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে রাষ্ট্রিয় একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী জেলা শহরের ভাদুঘর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় বাজারের একটি ঘরে অবৈধ প্রক্রিয়ায় অনুমোদহীনভাবে নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি করছিলেন। বিভিন্ন বিদেশি ব্রান্ডের অনুরূপ প্যাকেট প্রস্তুত করে তার মধ্যে ঘরোয়া ভাবে প্রস্ততকৃত দ্রব্যাদি দিয়ে তা বিদেশী টাইলস ফুডিং ও ক্লিনার বলে বাজারজাত করছিলো। এ সমস্ত মানহীন পণ্য ব্যবহারের কারণে ভোক্তাগণ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হচ্ছিল।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় প্রদিষ্ঠানটিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয় ও
ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা প্রদান করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।