ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৩০০ ফিট সড়কে ডাকাতির খবর ভিত্তিহীন: ডিএমপি
রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে ৩০০ ফিট সড়কে ডাকাতির যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এ ধরনের খবরে বিভ্রান্ত না হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
ডিএমপি আরও জানায়, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার করলে জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে পারে। তাই কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা–সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব।
এ ছাড়া এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।