নলছিটিতে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নলছিটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় (২০২৫ সালের) বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি পাবলিক লাইব্রেরি এন্ড সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শামসুল আলম খান বাহার, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা প্রমুখ।
এসময় উপজেলার ১০৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল অনুষ্ঠান সঞ্চালনা করেন।