মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মিরসরাইয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
যুবরাজ বড়ুয়া ট্রাস্টির সভাপতি সমর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহবায়ক মো. গোলাম জাকারিয়া ।
এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাসেম ভূঁইয়া, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল আলম মানিকসহ জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।