ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত- নুরুল আমিন এমপি

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত- নুরুল আমিন এমপি
মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন।

চট্টগ্রাম -১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, সাংবাদিকরা বিভিন্ন মত ও আদর্শের হতে পারেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে কাজ করেন। সংবাদপত্র ও গণমাধ্যমের মাধ্যমে এমন কোনো ব্যক্তি যেন মজলুম বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির, উন্নয়ন সংস্থা অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতা আশরাফ উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব আরিফ সিদ্দিকি, স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন এবং মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মাহবুব পলাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার প্রমুখ।

পরে পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!