ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
শেরপুরের তিন উপজেলায় নতুন এসিল্যান্ড যোগদান
জেলা প্রশাসক নালিতাবাড়ীর সহকারী কমিশনার ইফরীত সাদিয়া লিসাকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি: ডেইলি বাংলাদেশ।
শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিন কর্মকর্তা যোগদান করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তারা যোগদান করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নতুন যোগদান করা কর্মকর্তারা হলেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফরীত সাদিয়া লিসা, ঝিনাইগাতী উপজেলার শুভাগত সরকার বর্ণ এবং শ্রীবরদী উপজেলার ফারাজ হাবিব খান।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন নবযোগদানকৃত কর্মকর্তাদের সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভূমি ব্যবস্থাপনায় সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি জনবান্ধব ভূমিসেবা প্রদানে আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!