অপরদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭০ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
এর আগে চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯০৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ হাজার ৫৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ১০২ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৮৪৪ জন। ঢাকায় ৫৫ হাজার ২৩৩ এবং ঢাকার বাইরে ৬৩ হাজার ২১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।