ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১৪ মৃত্যু, হাসপাতালে ২৫৯৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে ১৪ মৃত্যু, হাসপাতালে ২৫৯৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৪ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া ১৪ জনের মধ্যে মধ্যে ঢাকার ৫ জন, বাকি ৯ জন ঢাকার বাইরের। এছাড়া ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫৯৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৯৮ জনের মধ্যে ঢাকায় ৮৮১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭১৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জনে।

বর্তমানে মোট ১০ হাজার ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ২০৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ১২২ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!