ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ৭ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৩৭
ফাইল ফটো

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। তাদের মধ্যে ঢাকায় ১০৮ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৭৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Advertisement

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৭ হাজার ৪০৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১১ হাজার ৯৪৬ জন। ঢাকায় ১ লাখ ৭ হাজার ১৩০ এবং ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৮১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৬৪৩ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!