রোববার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত চারজনের মধ্যে দুইজন ঢাকার ও বাকিরা অন্য জেলার বাসিন্দা। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪১ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭ জন রোগী।
.png)
এ বছর সব মিলিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৬০ জনে। এর মধ্যে ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৬৪৩ জন এবং ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮১৭ জন।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৬৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মারা গেছেন ৭২০ জন।
রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ১০১ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ৩৬০ জন ঢাকায় এবং ৭২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।