ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ডেঙ্গুর পর দ্রুত চাঙ্গা হবেন ৩ খাবারে

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ১৪ অক্টোবর ২০২৩
ডেঙ্গুর পর দ্রুত চাঙ্গা হবেন ৩ খাবারে
ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগটি ভাইরাসজনিত। সাধারণত, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে। এই জ্বর রীতিমতো মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে  অনেককে।

ডেঙ্গুতে রক্তে প্লেটলেটের সংখ্যা দ্রুত হারে কমে যেতে থাকে। তাই জ্বর কমে গেলেও শারীরিক দুর্বলতা থেকেই যায়। আগের মতো চাঙ্গা হয়ে উঠতে ভরসা রাখতে পারেন আপনার পরিচিত তিন খাবারে।

বিটগাজর: বিটগাজরে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলিক অ্যাসিড রয়েছে। একই সঙ্গে ভালো রাখে লিভারকে। ফলে প্লেটলেট কাউন্ট সহজে কমতে পারে না। তবে এর থেকেও ভালো সবজি হল অন্য দুটি।

Advertisement

পেঁপে: পেঁপের মধ্যে পাপাইন, সারকেইন, কাইমোপাপাইনের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এই উপাদানগুলি ডেঙ্গুজনিত সংক্রমণ কমায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পালং শাক: পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে। এই ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে কিছুটা সাহায্য করে। প্লেটলেটের কাজ কিছুটা করে দেয় বলে সাময়িক রেহাই পায় শরীর।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!