ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ৪ জানুয়ারি ২০২৪
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৭৫ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন ঢাকায় এবং ৪৮ জন অন্যান্য অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯০ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৮ জন ও সারাদেশে ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৪২ জন এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে ১১১ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৫৩২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৫৬ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৩৭৬ জন। বর্তমানে সারাদেশে মোট ৪৮৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ২৪৪ জন এবং সারাদেশে ২৩৯ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

২০২৩ সালে ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!