রোববার (২ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বাণিজ্যিক অডিট ডিভিশনের এক অভিযোগ আমলে নেয় সংসদীয় কমিটি। অভিযোগ বলা হয়, ২০১৪ সালে ৭৮৩ কর্মকর্তাকে অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল রয়েছেন।
.png)
ঋণ বিতরণে মহাকেলেঙ্কারির পর বেসিক ব্যাংক লিমিটেডে লোক নিয়োগেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া যায়। ন্যূনতম যোগ্যতা ও নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন পদে দেওয়া হয়েছে নিয়োগ। অনেকের ক্ষেত্রে অবতীর্ণও হতে হয়নি নিয়োগ পরীক্ষায়, দিতে হয়নি জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র। পত্রিকায় ছিল না কোনো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন। এমনকি মানা হয়নি সরকারি চাকরির বয়সসীমা। শুধু তাই নয়, কোনো ক্ষেত্রে ছিল না যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনও। এসব নিয়োগের অধিকাংশই ছিল বিভিন্ন স্তরের কর্মকর্তার পদ।
বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) প্রতিবেদনে উঠে আছে নজিরবিহীন এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য।