বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা ২০২১-২২ অর্থবছরের মার্চ মাসে ১ হাজার ৮৫৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ যখন ১ হাজার ৮৭১.৪৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
মার্চ মাসে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল পেয়েছে ৩৩৩.৩৯ মিলিয়ন মার্কিন ডলার এবং রাষ্ট্রৗয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে- ৩০.৮০ মিলিয়ন মার্কিন ডলার।
.png)
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১২১.৫৯ মিলিয়ন মার্কিন ডলার, জনতা ব্যাংক ৫৭.৯৫ মিলিয়ন মার্কিন ডলার, রূপালী ব্যাংক ৪৫.৬৭ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৮.০১ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসিক ব্যাংক ০.১৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।
এছাড়া, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১,৪৮৭.৩৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।