ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

স্বর্ণালংকারের বিনিময় হার কমাল বাজুস

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:৫৩, ৮ আগস্ট ২০২২
স্বর্ণালংকারের বিনিময় হার কমাল বাজুস
ফাইল ফটো

ক্রেতাদের পুরাতন সোনার অলংকার বা গহনা বদল করে নতুন স্বর্ণালংকার নেয়ার ক্ষেত্রে বিনিময় হার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংগঠনটি জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, ক্রেতাদের সুবিধার্থে এখন থেকে  স্বর্ণালংকারের বিনিময় হার ৮ শতাংশ বাদ দেবে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। এতদিন ১০ শতাংশ হারে বাদ দেওয়ার নিয়ম প্রচলিত ছিল, যা নতুন নিয়মে ২ শতাংশ কমানো হলো।

পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে পুরাতন স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বাদ দেবে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। এত দিন ২০ শতাংশ হারে বাদ দেওয়ার নিয়ম প্রচলিত ছিল, যা নতুন নিয়মে ৫ শতাংশ কমাল বাজুস।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম. এ. হান্নান আজাদ।

এতে বাজুস জানায়, দেশে দীর্ঘদিন ধরে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে ২০ শতাংশ বাদের নিয়ম বিদ্যমান ছিল। সম্প্রতি বাজুসের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্রেতাদের সুবিধার্থে স্বর্ণালংকার এক্সচেঞ্জ ও পারচেজের হার কমানো হয়েছে।

আরো জানায়, নতুন নিয়মানুযায়ী স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৮ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্বর্ণালংকার বিক্রয়ের সময় ন্যূনতম মজুরি প্রতি গ্রামে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সারাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীদের স্বর্ণালংকার এক্সচেঞ্জ ও পারচেজ বা কেনা এবং বিক্রয়ের ক্ষেত্রে নতুন এই নিয়ম মেনে চলার অনুরোধ করেছে বাজুস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!