[ অর্থনীতি ]
শিগগিরই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি
সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
.png)
তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় করা বাংলাদেশ ব্যাংকের মামলাটি সিআইডি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। রিজার্ভ চুরির সঙ্গে যে তিন-চারটি দেশের সংযোগ রয়েছে, সেসব দেশের কাছে আমরা তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছি। সেখান থেকে তথ্য এলেই আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিআইডি
লিংক সফলভাবে কপি হয়েছে!