ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ৭ ডিসেম্বর ২০২২
৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক
ফাইল ফটো

তিন ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আনুষ্ঠানিকভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিগগিরই তারা কাজ শুরু করবেন।

ব্যাংক ৩টি হলো- ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

Advertisement

মাহবুব বলেন, ইসলামি শরিয়াভিত্তিক তিনটি ব্যাংকের ঋণ নিয়ে কথিত অনিয়মের তদন্তের জন্য দুদকের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগের পর তিনি কার্যক্রম শুরু করবেন।

অপর এক কর্মকর্তা জানান, দুদকের উপ-পরিচালকের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম গঠনের প্রক্রিয়া চলছে।

গত ১ ডিসেম্বর তিন ব্যাংকের কেলেঙ্কারি নিয়ে তিনটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে তদন্ত চেয়ে দুদক ও বিএফআইইউকে চিঠি দেন ৫ আইনজীবী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: দুদক
লিংক সফলভাবে কপি হয়েছে!