ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুদকের মামলায় সম্রাটের জামিন বহাল, অভিযোগ গঠন শুনানি ১১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ৮ নভেম্বর ২০২২
দুদকের মামলায় সম্রাটের জামিন বহাল, অভিযোগ গঠন শুনানি ১১ ডিসেম্বর
ফাইল ফটো

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বহাল রেখেছেন আদালত। এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। সম্রাটের উপস্থিতিতে তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেন। সেই তারিখ পর্যন্ত সম্রাটের জামিন বহাল রেখেছেন।

ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাব। একই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

Advertisement

চলতি বছরের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। তবে ১৮ মে জামিন বাতিল করে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!