ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সম্রাটের জামিন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৫, ৩০ আগস্ট ২০২২
সম্রাটের জামিন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল
সংগৃহীত ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটকে দেওয়া নিম্ন আদালতের জামিন আদেশ কেন বাতিল হবে না সে বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ২৩ অক্টোবর রুলের শুনানির দিন ধার্য করেছে আদালত।

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ক্যাসিনোতে প্রায় ২২২ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় সম্প্রতিকালে একটি আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। 

এর আগে, ২০১৯ সালের ১২ নভেম্বর ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।  এরপর ২০২০ সালের ৭ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জাহাঙ্গীর আলম রাজধানীর অবৈধ ক্যাসিনো ব্যবসার 'মূলহোতা' হিসেবে সম্রাটের বিরুদ্ধে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সম্রাট
লিংক সফলভাবে কপি হয়েছে!