ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

লিটারে ৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ১৫ ডিসেম্বর ২০২২
লিটারে ৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম
ফাইল ফটো

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৫ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। যা আগের দাম ছিল ১৯২ টাকা। ১৮ ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা করা হয়েছে।

এছাড়া খোলা পাম সুপার তেল লিটার প্রতি ৪ টাকা কমে ১২১ টাকা থেকে হয়েছে ১১৭ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!