ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩, ২২ মার্চ ২০২৩
পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন 
ফাইল ফটো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান দুই শেয়ারবাজরে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুযায়ী, বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৬ ও ২২২১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

Advertisement

এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৮টির এবং অপরির্বতিত রয়েছে ১১৩টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- আরডি ফুড, বিএসসি, ইস্টার্ন হাউজিং, জেনেক্স, শাইনপুকুর, সী পার্ল, অরিয়ন ইনফিউশন, রূপালী লাইফ, বেঙ্গল থার্মোপ্লাস্টিক ও জেমেনী সী ফুড।

এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে  সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সিএসই এর সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানি শেয়ারের দর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!