ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে ৩ কোম্পানির বোনাস শেয়ারের প্রস্তাব বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২, ৪ জানুয়ারি ২০২৩
পুঁজিবাজারে ৩ কোম্পানির বোনাস শেয়ারের প্রস্তাব বাতিল
ফাইল ফটো

নতুন বছরের প্রথম তিন কর্মদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোনাস শেয়ার লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

প্রতিষ্ঠান তিনটি হলো- ভিএফএস থ্রেড ডাইং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ঘোষিত বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে বিএসইসি।

Advertisement

এদিকে সোমবার বিএসইসি পেপার প্রসেসিংয়ের ঘোষিত বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে। তার আগের দিন রোববার বিএসইসি বাংলাদেশ মনোস্পুলের ১০ শতাংশ বোনাস লভ্যাংশের আবেদন বাতিল করেছে।

একই সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইলের ১০ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!