ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রফতানি পণ্য বহুমুখীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ২২ মার্চ ২০২৩
রফতানি পণ্য বহুমুখীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: বাণিজ্য সচিব
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে এক কর্মশালায় বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ- ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার রফতানি পণ্য বহুমুখীকরণকে অগ্রাধিকার দিচ্ছে।

পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল, চামড়া, কৃষি প্রক্রিয়াকরণ, ওষুধসহ আরো কিছু পণ্যের রফতানি সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিএফটিআই কর্মশালার আয়োজন করে।

Advertisement

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু ও মো. মিজানুর রহমান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফটিআই পরিচালক মো. ওবায়দুল আজম।

তপন কান্তি ঘোষ বলেন, শুধু তৈরি পোশাকের ওপর রফতানি নির্ভরশীল হয়ে এলডিসি উত্তরণ চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। আমরা যদি আরো কিছু পণ্য রফতানি বাড়াতে পারি, তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।

অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন রফতানি বাড়ানোর জন্য বাণিজ্যিক প্রক্রিয়া সহজ ও ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস করার পক্ষে অভিমত দেন। কর্মশালায় বেসরকারি খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!