[ অর্থনীতি ]
ঈদে ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
ফাইল ফটো
ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ঐ দিন থেকে ৩০ জুন পর্যন্ত ৪ দিন ঈদের ছুটি থাকবে। পরদিন ১ জুলাই সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে। সব মিলিয়ে এবারের ঈদুল আজহায় ৫ দিন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৭ জুন (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার) মোট ৪ দিন বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ঐ দিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার (২ জুলাই) থেকে যথারীতি সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!