ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৩
আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন
ফাইল ফটো

ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে আরো ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী ডেইলি-বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার।

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয় সরকার। বলা হয়, খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। এর মধ্যে দুই ধাপে মোট ১০ প্রতিষ্ঠানকে ১০ কোটি ডিম আমদানির অনুমিত দিল সরকার।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডিম
লিংক সফলভাবে কপি হয়েছে!