রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬১ ও ২১৩৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে ৪১৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৩৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
.png)
এদিন ডিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬টি কোম্পানির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- জেমেনী সী ফুড, ফুওয়াং ফুড, সী পার্ল, শমরিতা হাসপাতাল, সোনালি আঁশ, ডেল্টা লাইফ, এমারেল্ড অয়েল, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রি ও মিরাকেল ইন্ডাস্ট্রি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই রোববার ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৭ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।
রোববার সিএসইতে ৬২৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ২৯ লাখ টাকার।