পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে বিশ্বব্যাপী ছাপানো বইয়ের বিক্রি বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। বই বিক্রিতে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। এরপরেই আছে যুক্তরাজ্য ও চীন। ২০২১ সালে বৈশ্বিক ছাপানো বইয়ের বাজার ছিল ১৩৯ বিলিয়ন ডলারের। ২০২৩-এ যা এসে দাঁড়িয়েছে ১৪৫ বিলিয়নে।
ধারণা করা হচ্ছে, ২০৩০-এ তা দাঁড়াবে ১৬৫ বিলিয়নে। অন্যদিকে, একই সময়ে ডিজিটাল প্রকাশনার বাজার ছিল ২৫ বিলিয়ন। ২০৩০-এ যা পৌঁছাতে পারে ৩৮ বিলিয়নে।
.png)
বাংলাদেশেও রয়েছে ছাপানো বই নিয়ে উন্মাদনা। ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বইমেলা। এ মেলায় বই বিক্রির পরিমাণ থেকেও দেশে ছাপানো বইয়ের প্রতি মানুষের আগ্রহ ক্রমাগত বৃদ্ধির আভাস পাওয়া যায়।
প্রমাণ মেলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বৃদ্ধির তথ্যেও। একটা সময় প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০-১৫টি। ষাটের দশকে তা বেড়ে ৬০-এ উন্নীত হয়। ৮০-দশকে তা এক শ কোটি অতিক্রম করে। এখন ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান নিয়মি
ত বই প্রকাশ করছে।