বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে বাড়িওয়ালার আয়কর রিটার্নের দাখিল প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিলের প্রস্তাব দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
.png)
ই-ক্যাব জানায়, এটার জন্য আমরা বাড়িওয়ালাদের নোটিশ দিই। লেটার দিই। মাত্র ৩০ শতাংশের কাছ থেকে রিটার্ন জমার প্রমাণপত্র পাই। এর ফলে আমাদের ৩০ শতাংশ কর দিতে হয়।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজধানী ও চট্টগ্রামে বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিকদের রিটার্ন দিতে হবে। আয় কী, কতটুকু কর দিতে হবে সেটা এনবিআর দেখবে। তাদের রিটার্ন দিতেই হবে।
ই-ক্যাবের প্রস্তাব শুনে তিনি বলেন, যেসব বাড়িওয়ালা রিটার্ন জমা দেন না। তাদের রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করতে হবে। মহানগর এলাকায় বাড়ির মালিকরা এখনো রিটার্ন দিচ্ছেন না। আমরা এতদিন তাদের কনভিন্স করার চেষ্টা করেছি। মহানগরের বাড়ির মালিকদের তালিকা করেছি। এখন বিশেষ অভিযান চালাবো।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমরা রিটার্ন দাখিল সহজ করে দিয়েছি। অনলাইনেই রিটার্ন দাখিল করা যায়। এতকিছুর পরও রিটার্ন দাখিল না করার কোনো কারণ নেই। অচিরেই বিশেষ অভিযান চালাবো।