ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ৫ মার্চ ২০২৪
রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সূচি প্রকাশ
ফাইল ফটো

রমজান মাস উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিরতিহীনভাবে ব্যাংকে লেনদেন চলবে। পাশাপাশি অফিস সূচিতেও আনা হয়েছে পরিবর্তন।

মঙ্গলবার রমজান মাসের জন্য ব্যাংকিং লেনদেনের নতুন এ সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। তার আগে আজ বাংলাদেশ ব্যাংক রোজার সময়কালের জন্য ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!