ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন 

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ১৪ মার্চ ২০২৪
পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন 
ফাইল ফটো

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। তবে বৃহস্পতিবার আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার ঢাকা ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে।

Advertisement

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫১ পয়েন্টে।

ডিএসইতে এদিন ৫১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা।

এদিকে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!