ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ৮ এপ্রিল ২০২৪
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
ফাইল ফটো

সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। 

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে জানা গেছে, উভয় শেয়ারবাজারে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮১ ও ২০৩৩ পয়েন্টে অবস্থান করছে।

Advertisement

এদিন ডিএসইতে ৪১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২১ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

ডিএসইতে সোমবার ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১৬টি কোম্পানির, কমেছে ৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিক, সেন্ট্রাল ফার্মা, ফুওয়াং সিরামিক, এমারেল্ড অয়েল, বেস্ট হোল্ডিং, এশিয়াটিক ল্যাবরেটরিস ও আইটি কনসালটেন্ট।

অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৮৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, কমেছে ২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি সাত লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!