ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারো বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১০, ২৫ জুন ২০২৪
আবারো বাড়ল সোনার দাম
ফাইল ফটো

দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৪০০ টাকা বেড়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াল এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকায়।

Advertisement

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪২ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৪৪ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৪৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১১ জুন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা নির্ধারণ করে বাজুস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!