ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সোনাক্ষীকে যদি খুশি না রাখে; জাহিরকে দেখে নেব: হানি সিং

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ২৪ জুন ২০২৪
সোনাক্ষীকে যদি খুশি না রাখে; জাহিরকে দেখে নেব: হানি সিং
ছবি: হানি সিং ও সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল

দুই জন দুই ধর্মের, তবু প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি তাদের ধর্মীয় পরিচয়। বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের ৭ বছরের প্রেম শেষ পর্যন্ত গড়াল বিয়েতে। সোমবার (২৩ জুন) রাতে দুই পরিবারের উপস্থিতিতে জমকালো আয়োজনে হয়ে গেল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা!

এই দিন রাত তখন দেড়টার ঘটনা। জাহির-সোনাক্ষীর রিসেপশন ভেন্যু থেকে বেরিয়েই পাপারাজ্জিদের ছোটাছুটি দেখে রেগে গেলেন হানি সিং! তার প্রশ্ন, ‘এত রাতে এখানে কী করছো?’ এরপরই ক্যামেরার সামনে নবদম্পতির উদ্দেশে তিনি যা বললেন, তা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

রোববার (২২ জুন) সাতসকালেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল হানি সিংকে। উপলক্ষ বন্ধু সোনাক্ষী সিনহার বিয়ে। আর এসেই গোটা অনুষ্ঠানের লাইমলাইট কেড়ে নেন তিনি। 

Advertisement

সোনাক্ষীর বহু পুরনো বন্ধু হওয়ায় ঘরোয়া অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন জনপ্রিয় ব়্যাপার। বাতিস্তাতেও হাজি হন তিনি। পরনে ছিলো তার নীল স্যুট, সাদা শার্ট, চোখে রঙিন চশমা। 

পাপারাজ্জির ক্যামেরার সামনে পুরোদস্তুর রসিক মেজাজে ধরা দিলেন হানি সিং। সপাটে প্রশ্ন ছুঁড়লেন- এত রাত হয়ে গিয়েছে, তাও তোমরা এখানে কেন? এরপরই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সিনহা পরিবারের জামাইয়ের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন হানি। বললেন, ‘সোনাক্ষীকে যদি খুশি না রাখে তাহলে জাহিরকে আমি দেখে নেব।’ পুরো বিষয়টাই আসলে মজাচ্ছলে করেন তিনি। আর হানি সিংয়ের এমন রসিকতা দেখে নেটপাড়ার মন্তব্য, এই তো নেশার চরম পর্যায় পৌঁছে গিয়েছেন উনি। সকালেই অবশ্য ফটোশিকারিদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘সোনাক্ষীর বিয়েতে মদ্যপান না করেই নাচব আমি।’ আর রিসেপশনের শেষে রাত-বিরেতে হানি সিংয়ের এমন রসিকতা দেখে নেটিজেনদের প্রশ্ন, ‘কথা খেলাপ করলেন নাকি?’

জাহির-সোনাক্ষীর রিসেপশনে উপস্থিত ছিলেন কাজল, সলমন খান, রেখা, সঞ্জয় লীলা বনশালি, তাব্বু, অদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থ, আদিত্য রায় কাপুর থেকে চাঙ্কি পাণ্ডে, অনিল কাপুররা। এমনকী শত্রুঘ্নকন্যাকে আশীর্বাদ জানাতে পৌঁছে গিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী সায়রাবানুও।   

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!