[ অর্থনীতি ]
আজ থেকে সোনা কিনতে হবে ইতিহাসের সর্বোচ্চ দামে
ফাইল ফটো
দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৯০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে আজ (সোমবার) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুণতে হবে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। যা এ যাবৎকালে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
.png)
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮১ হাজার ২২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!